আমাদের সম্পর্কে
হিন্দু সম্প্রদায়ের জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার এক বিশ্বস্ত ঠিকানা।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
সাম্প্রতিক যুগে: বিবাহকে কেবল ধর্মীয় আচার নয়,বরং সামাজিক ও আইনি দায়িত্ব হিসেবে দেখা হয়। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। হিন্দু ম্যারিজ মিডিয়া বাংলাদেশের মূল লক্ষ্য হলো হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ, সহজ ও ধর্মীয় নিয়ম মেনে জীবনসঙ্গী খুঁজে দেওয়া। আমরা পরিবারিক ঐতিহ্য ও হিন্দু ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ দাম্পত্য জীবন গড়ার জন্য সহায়তা করি।হিন্দু ধর্মে বিবাহকে পবিত্রভাবে বিবেচনা করা হয় এবং এটি ‘সাধ্য’ বা ‘ধর্মকর্মের অংশ’ হিসেবে গণ্য।
আমরা কেন আলাদা?
যে কারণগুলো আমাদের নির্ভরযোগ্য করে তুলেছে
অভিভাবকের সম্পৃক্ততা
আমরা প্রতিটি প্রোফাইলে অভিভাবকের তথ্যকে গুরুত্ব দেই এবং তাদের মাধ্যমেই যোগাযোগের জন্য উৎসাহিত করি, যা নিরাপদ।
গোপনীয়তা ও নিরাপত্তা
আপনার সকল তথ্য আমাদের কাছে সুরক্ষিত। প্রতিটি বায়োডাটা আমাদের টিম ম্যানুয়ালি ভেরিফাই করে, ফলে প্রতারণার সুযোগ নেই।
হিন্দু পরিবেশ
আমাদের প্ল্যাটফর্মে অপ্রয়োজনীয় চ্যাটিং এবং অবৈধ সম্পর্ক স্থাপনের কোনো সুযোগ নেই। আমরা একটি পবিত্র ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করি।
আমাদের কার্যপদ্ধতি
মাত্র কয়েকটি সহজ ধাপে আপনার যাত্রা শুরু করুন
বায়োডাটা তৈরি করুন
আপনার সকল তথ্য দিয়ে একটি সুন্দর ও পরিপূর্ণ বায়োডাটা তৈরি করুন।
সঙ্গী খুঁজুন
আমাদের বিশাল সংগ্রহ থেকে আপনার পছন্দের মানদণ্ড অনুযায়ী বায়োডাটা খুঁজুন।
যোগাযোগ করুন
পছন্দ হলে অভিভাবকের মাধ্যমে প্রস্তাব পাঠান এবং যোগাযোগ করুন।
বিবাহ বন্ধনে আবদ্ধ হোন
উভয় পরিবারের সম্মতিতে বিবাহের মাধ্যমে পবিত্র সম্পর্ক শুরু করুন।
আপনার পবিত্র দাম্পত্য জীবনের যাত্রা শুরু করতে প্রস্তুত?
ভগবান আপনাকে উত্তম জীবনসঙ্গী প্রদান করুন।
বিনামূল্যে বায়োডাটা তৈরি করুন